- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

খলিলুর রহমান,
রংপুরের তারাগঞ্জে শিয়ালের কামড়ে গুরুতর আহত ১০ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের গতকাল শুক্রবার গভীর রাত হতে দল বদ্ধ ভাবে মানুষকে আক্রমন করে কামড়ের ঘটনা ঘটেছে। এতে ওই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পানসি বানু ৫৫, বুলবুল আহম্মেদ ২৮, আদাইন্নাপাড়া গ্রামের শাহজাদা ৫০, বাচ্চানি ৪০, ফকির মিয়া ১৫, পাটোয়ারা পাড়া গ্রামের মোকতার মুন্সি ৫০, ফকির মিয়া ৩৫, বদির ৪০ কে শিয়াল কামড় দিয়ে গুরুতর আহত করে। এছাড়াও ওই এলাকার কয়েক জনকে শিয়াল কামড় দিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় মানুষ ও স্বজনরা তাদের উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, এলাকায় কদিন হতে শিয়ালের অত্যাচার বেড়ে গেছে। সপ্তাহের মধ্যে প্রায় বিশ জনকে শিয়াল কামড় দিয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক, তবে শিয়ালের আক্রমন হতে সবাইকে সতর্ক থাকতে হবে।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি এবং খুব দ্রুত এবিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
