- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক:
টাংগাইলের ধনবাড়ীতে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন ধনবাড়ী উপজেলা প্রশাসন। গত ১৬ এপ্রিল ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি উঠে আসে। গঠিত তদন্ত কমিটিকে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত পূর্বক সুস্পষ্ট মন্তব্যসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ইতিপূর্বে ২০১৮ সালে এস.এস,সি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলেও কার্যত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
