টাঙ্গাইল সদরে বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি:
কর্মায়নের উদ্যোগে শত শত মানুষের চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা

টাঙ্গাইল সদর উপজেলায় কর্মায়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং জিকো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় “বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল”-এর উদ্যোগে বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে সহযোগিতা করে নিউ বয়েজ ক্লাব। শনিবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার আলোয়া তারিণী নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অতিথিদের উপস্থিতি  ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প–১)  মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন—কর্মায়নের নির্বাহী পরিচালক  আরশেদ আলী রাসু সরকারি এম এম আলী কলেজের প্রিন্সিপাল  মোঃ দেলোয়ার হোসেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার  বাদল শাহ্ শুভন কর্মায়নের সহকারী পরিচালক  মোঃ আমিনুল ইসলাম

অগ্ৰযাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জনাব মোঃ মারুফ রানা রনি চিকিৎসা সেবায় ব্যাপক সাড়া কর্মায়নের ব্যবস্থাপনায় পরিচালিত বিশেষ এই ক্যাম্পে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি ছানি অপারেশনের প্রয়োজন আছে এমন রোগীদের জন্য পরবর্তী অপারেশনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। এলাকাবাসীর অনেকে জানান, এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিনামূল্যে উন্নত চিকিৎসা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.