মধুপুরের আলোকদিয়ায় লে: কর্নেল অব: আসাদুল ইসলাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: জাহিদ সরকার,মধুপুর,টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭ নং আলোকদিয়া ইউনিয়নের মহিষবাতান এলাকায় গতকাল ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে: কর্নেল অব: আসাদুল ইসলাম আজাদের সমর্থক গোষ্ঠীর আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল ১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন
মধুপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও আলোকদিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সভায় বক্তব্যে বলেন পদ-পদবী না থাকলে বহিষ্কার করা যায় না, আমি যদি জেলা কমিটি সদস্য থাকতাম,থানা কমিটির সদস্য হতাম, ইউনিয়ন কমিটির সদস্য হতাম তাহলে আমাকে বহিষ্কার করতে জেলা কমিটি লাগবে না উপজেলা কমিটি বহিষ্কার করতে পারতেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.