সরিষাবাড়ীতে নৈশ্য প্রহরীকে মারধরের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারের নৈশ্য প্রহরী আব্দুল মান্নান ওরফে খুদু মাল কে মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মাদকসেবী মাজালিয়া বাজার এলাকার লাল মিয়ার ছেলে আসাদুজ্জামান বাবু এ হামলা চালানোর প্রতিবাদে ব্ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মাজালিয়া বাজারের প্রায় ১২০টি দোকানপাট বন্ধ রেখে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  রাত ১১টার দিকে বাজারের নৈশ্য প্রহরীকে  মাদকসেবী আসাদুজ্জাম বাবু  মারধর করে। এ ঘটনার পর থেকেই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন মঙ্গলবার সকাল ১১ টায়  ব্যবসায়ীরা একযোগে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে বাজার চত্বরে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মাজালিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সার ডিলার শামীম রেজা, ব্যবসায়ী মাসুম রেজা, জালাল উদ্দিন, ডাক্তার ছানোয়ার হোসেন, হারুন অর রশিদ সহ অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাজার এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা অবাধে কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে মুজার চায়ের দোকানের দক্ষিণ-পশ্চিমে শিমুল গাছতলা ও   বাজার সংলগ্ন ক্যারাম বোর্ড খেলার একটি ঘরে ক্যারাম বোর্ড খেলার আড়ালে মাদকসেবন ও বিক্রির আসর বসে থাকে বসে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, এসব অবৈধ আড্ডার কারণে বাজারে চুরি,  ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। এর ফলে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা অবিলম্বে এ ধরনের আড্ডা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসা ও আড্ডা বন্ধ না হয়, তবে ব্যবসায়ীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য  হবে বলে হুশিয়ারের উচ্চারণ করেন তারা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.