- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কে এম তৈয়ব আলী হীরা ও রামচন্দ্র ঘোষ,মধুপুর থেকে:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ ভাংগারী। ইতোমধ্যেই তিনি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন এবং জনগণের মাঝে আগাম ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
সাদামনের মানুষ থেকে জনপ্রিয় প্রার্থী: আবুল কালাম আজাদ ভাংগারী একজন সাদাসিধে মানুষ হিসাবে এলাকায় পরিচিত। জীবনের শুরুটা ছিল বেশ কষ্টের। একসময় তিনি পানের দোকান করতেন এবং অন্যের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তবে নিজের পরিশ্রম, সততা ও ধৈর্যের ফলে তিনি আজ সমাজে মধ্যবিত্ত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন।
মানুষের সেবায় নিবেদিত: নিজ এলাকার মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও সেবার মানসিকতা থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। জনগণের সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চান আবুল কালাম আজাদ ভাংগারী। স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ড, মায়-মাতাবরী এবং জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি ধীরে ধীরে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
এলাকার মানুষের প্রত্যাশা:স্থানীয় এলাকাবাসীর দাবি, একজন দরিদ্র মানুষ থেকে মধ্যবিত্ত জীবনে উঠে আসা আবুল কালাম আজাদ ভাংগারী গরিব মানুষের কষ্ট বোঝেন। তাই আগামী নির্বাচনে তাঁকেই তারা তাদের ওয়ার্ডের প্রতিনিধি (মেম্বার) হিসেবে দেখতে চান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আবুল কালাম আজাদ ভাংগারী গরিবের দুঃখ–কষ্ট বুঝবেন। তিনি আমাদের সুখে–দুঃখে পাশে থাকেন। তাই আমরা চাই তিনি নির্বাচিত হয়ে আমাদের ওয়ার্ডের সেবা করুন।”পরিশ্রমী ও সাদাসিধে মানুষ থেকে জনপ্রিয় প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ ভাংগারী। জনগণের সুখে-দুঃখে পাশে থাকায় মানুষের আস্থা অর্জন করেছেন।এলাকাবাসী চান তিনি নির্বাচিত হয়ে ৭নং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.