- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ ইয়াছিন হোসেন পালোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর২০২৫ ইং) দুপুর ৩ টায় কালির বাজার থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন হিসেবে মহিলা দলের ভূমিকা, নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় এর অবদান তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলা দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়ন, অধিকার আদায় এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি বিলকিস বেগম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইরিন আক্তার এসময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক মির্জা পারুল,খাদিজা বেগম,ফারহানা আক্তার,সালমা আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.