- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ-২০২৫ ইং এর উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ডিসেম্বর) দুপুর ১২.৩০টায় সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা পারভীন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ উপজেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রমূখ।
উক্ত দুই দিনব্যাপী মেলায় ১৩ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.