- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া, বিলবালিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় ৩ টি ক্যাটাগরিতে ৩৫ টি ঘোড়া অংশ নেয় । এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় খেলায় জামালপুর, শেরপুর, টাংগাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ি, মধুপুরসহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগীতা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে শামীম তালুকদার ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক সোহেল রানার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ ফোয়ামের সহ সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদুল রহমান, সেংগুয়া চেরাগআলী মোড় বনিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মাহমুদা সালাম মহিলা কলেজের প্রভাষক রাহুল মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক শাজাহান আলী , মহাদান ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রিপন মিয়া প্রমুখ।
ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। ঘোড় দৌড় উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা।
পরিচালনা কমিটির সদস্য বৃন্দরা হলেন, সোহাগ মিয়া,আব্দুল হাই,জহুরুল ইসলাম, চান্দু মিয়া,আনছার আলী, বাবু মিয়া, সুজন মিয়া, জালাল উদ্দিন, মোখলেছ, রিপন মিয়া, তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, রিপন মিয়া, জলিল মিয়া, লাভলু মিয়া, খলিল মিয়া, বাহাদুর খান, উজ্জ্বল খান, জলিল খান, গাজী মিয়া,আব্দুর রশিদ, বাবলু মিয়াু, আমিনুর ইসলাম, সাত্তার খান, সুলতান খান, শহিদ, এরশাদ খান, আবু বক্কর মিয়া, শিশির মিয়া,মানিক মিয়া, রুবেল মিয়া, মাজনুু মিয়া, আব্দুস সবুর ফকির, হবি মিয়া, সৈকত মিয়াা, রফিকুল ইসলাম,কালু ফকির ,আলমগীর, স্বপন মিয়া, সামাদ শেখ, মিলন মিয়া, আসাদ মিয়া, বাবলু মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
ঘোড়াদৌড় পরিচালনা করেন শামীম তালুকদার ঐক্য পরিষদের সহ সভাপতি মোফাজ্জল খান ও শফিকুল ইসলাম। ভাষ্যকার হিসেবে ছিলেন আলহাজ্ব উদ্দিন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.