- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আনোয়ার হোসেন গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় ইউনিয়নের চৌডালা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়নে কৃষক দলের সভাপতি জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃবাইরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), ভোলাহাট উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান, রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, রহনপুর পৌর কৃষক দলের সদস্য সচিব, হামিদুর রহমান রুবেল, বাঙ্গাবাড়ি ইউনিয়ন সভাপতি, গোলাম মোস্তফা, পার্বতীপুর ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি, মসিদুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান প্রমূখসহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করা হয়। এবং পরে দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.