মধুপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও জনসভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জানুয়ারী)বিকেলে মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফরহাদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো:জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো:এম রতন হায়দার।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালেব হোসেন সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:আব্দুল সালাম পিন্টু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.