সরিষাবাড়ী কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫০ জনের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। রবিবার (৫ জানুয়ারি ) সন্ধ্যায় সরিষাবাড়ী গণ ময়দান রোডে বাংলাদেশ কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন রেজিঃ- ঢাকা ৩৮৪৮ সরিষাবাড়ী শাখা অফিস কক্ষে শ্রমিকদের মাঝে এই কম্বল বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

বিতরকালে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সরিষাবাড়ী কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গুলজার হোসেন, সরিষাবাড়ী উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুখলেসুর রহমান, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সদস্য মোঃ বুলবুল আহম্মেদ, কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ  তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র শ্রমিকদের মাঝে বিতরণ করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে কম্বল এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.