- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকেলে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে ফসলি জমিতে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.