- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ী উপজেলাজুড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহের কিছুটা হলেও লাঘবে উষ্ণতার পরশ কম্বল নিয়ে গভীর রাতে ছুটে চলছেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর রাতে ) উপজেলার পিংনা ইউনিয়নের আমতলা মোড়, আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট মোড়ে ও সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার এলাকায় ভবঘুরে, হাট বাজার ও মোড়ে নৈশ্য প্রহরী সহ হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।এ শীতবস্ত্র পেয়ে খুশী শিতার্ত মানুয়েরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল জানান, কোন অসহায় দরিদ্র মানুষ যেন শীতে কোন কষ্ট না পায়। সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি

Comments are closed, but trackbacks and pingbacks are open.