ফরিদগঞ্জে ২০০১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ ইয়াছিন পলোয়ান, (ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধিঃ)
প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ এ, আর, হাইস্কুলের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ এ আর হাইস্কুলের হলরুমে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার ও প্রশাসক ডাক্তার মোঃ আসাদুজ্জামান জুয়েল। গবেষক মোঃ ইমাম হোসেন। এ আর হাইস্কুলের সর্বশেষ ম্যানেজিং কমিটির সদস্য এবং সাবেক শিক্ষার্থী ফোরামের আহবায়ক মোশারফ হোসেন নান্নু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন.. ফরিদগঞ্জ এ, আর, হাইস্কুলের এসএসসি ২০০১ ব্যাচের এই উদ্যোগ দেখে অন্য ব্যাচের শিক্ষার্থীরা এবং সমাজের অন্যান্যরা অনুপ্রাণিত হবেন এবং এসব সামাজিক কাজে এগিয়ে আসবেন।
বিশেষঃ অতিথি ডাক্তার আসাদুজ্জামান জুয়েল বলেন.. আমাদের এসএসসি ২০০১ ব্যাচের এই ধরণের সামাজিক কাজগুলো ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। গবেষক মোঃ ইমাম হোসেন বলেন- এ, আর, হাইস্কুলের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা দীর্ঘ ২৩ বছর যাবৎ নানান সামাজিক কাজগুলো করে আসছে এবং এর ধারাবাহিক অব্যাহত থাকবে। মোশারফ হোসেন নান্নু বলেন ২০০১ ব্যাচের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরনীয়।
অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরন হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ আর হাইস্কুলের বর্তমান সহকারী প্রধান শিক্ষিকা হাসিনা, এবং অন্যান্য সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির পাটওয়ারী, এবং সিরাজ স্যার। উপস্থিত ছিলেন এসএসসি ২০০১ ব্যাচের আয়োজক সদস্য আবদুস সালাম, আজিজুর রহমান রাজন, আমিন পাটওয়ারী, সোহেল গাজী, গবেষক ইমাম হোসেন, আল আমিন, হোসেন ভূইয়া, মাসুদ আলম, আসাদুজ্জামান জুয়েল, মোঃ সোহেব, তানভীর আহমেদ তপু, আনোয়ার হোসেন সজিব, দিদারসহ সকল বন্ধুরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.