- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমান্তবর্তী কাজীপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের কুমারিয়া বাড়ি ব্রাহ্মণ জানি বাজার এলাকার ৯ নং ওয়াডে অবস্থিত বিএনপির কার্যালয় ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণ জানি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধায় মনছূরনগর ইউনিয়নের ব্রাহ্মণ জানি এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে অতর্কিত ভাবে ঢুকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সম্বলিত ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এছাড়াও কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচার দাবি করে বুধবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ,
ইউনিয়ন যুবদলের সদস্য শফিকুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সদস্য রেদুয়ান সরকার রিংকু, আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ,বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর কারী এবং তালা দেওয়া কারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তা

Comments are closed, but trackbacks and pingbacks are open.