- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ ইয়াছিন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ লেখক ফোরাম মহান বিজয় দিবস উদযাপন করেছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতি সৌধে শহীদদের সম্মানার্থে ফুল দেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেদ, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজকল্যান সম্পাদক টিটু হোসেন, সদস্য মিতু দেবনাথ, সুফিয়া খাতুন রিমা, নাজমিন আক্তার মারিয়া সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনকর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় লেখক ফোরামের শিশু কিশোর প্রতিযোগীরা অংশগ্রহণ করে। মেলায় আগত শিশুদের গালে এবং হাতে বাংলাদেশের পতাকা এঁকে দেন সংগঠনের শিল্পীরা। বিষয়টি শিশু কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জনকারী সম্প্রীতি দাস লেখক ফোরাম চিত্রাংকন বিভাগের সদস্য।
দুপুরে আইফা পাঠাগার মিলনায়তনে বিনোদন আড্ডার আয়োজন করা হয়। গানে,নাচে আড্ডা মুখরিত করে তোলেন নৃত্য শিল্পী মিতু দেবনাথ, মেহেরাজ হাসান সৌরভ, রাবেয়া বেগম, নাজমিন আক্তার মারিয়া, শিশু শিল্পী তাসনিয়া আবেদিন নাঈমা প্রমুখ

Comments are closed, but trackbacks and pingbacks are open.