- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বড়শরা গুঠুর মোড় এলাকায় সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক শাহীনুর ইসলাম এর সভাপতিত্বে সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর পরিচালক রুবেল আহমেদ ভ্ইূয়া স্বাগত বক্তব্য রাখেন
এতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন ভূইয়া প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। এর উদ্বোধন করেন, উপজেলা যুবদলের সদস্য উজ্জল সরকার, প্রধান মেহমান হিসেবে, জেলা শিক্ষা পর্যবেক্ষক ফোরাম এর সাধারন সম্পাদক ফরিদুর রহমান, বরেণ্য অতিথী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইস
লাম, সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, আমন্ত্রিত বিষেশ মেহমান হিসেবে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সহকারী অধ্যপক ফজলুল হক, হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, গ্লোবাল গাইড ইন্টারন্যাশনাল ট্রাভেলস কনসালটেন্ট ডিরেক্টর কাবেল খান, মহাদান ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক লাল মিয়া , বিষেশ অতিথী হিসেবে, কবিতা বেগম, শারমিন আক্তার, লাকী বেগম,সাথী সুত্রধর
সার্বিক দায়িত্বে ছিলেন, সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অনুষ্ঠান পরিচলনা করেন, পল্লী গ্রাম ইত্যাদি বিদ্যুত হোসাইন বিপ্লব।
কন্ঠ শিল্পী হিসেবে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন, ফরিদা পারভীন,আব্দুল্লাহ আল মামুন, শিল্পী আক্তার, গোলাম মোস্তফা, হুমায়ুন কবীর আকাশ সহ সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী , অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পেশা-জিবী সহ গনমাধ্যমকর্মীগন অনুষ্ঠানটি উপভোগ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.