- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রমজান আলী, ধনবাড়ী (ধনবাড়ী) টাংগাইল প্রতিনিধি:
টাংগাইলের ধনবাড়ী পৌরশহরের কিসমত ধনবাড়ী সরর্দার পাড়া গ্রামের মৃত চোরমর আলীর ছেলে মোকছেদ আলী,হানিফ উদ্দিন,হামেদ আলী,ও মোকছেদ আলীর ছেলে খোকন মিয়া মাসুদ মিয়া,মামুন মিয়া,মারুফ মিয়া গংরা মিলে রাতের আধারে অন্যনের জমিনে আদালতের আদেশ অমান্য করে জোর করে কিসমত ধনবাড়ী মৌজার বি আর এস ২৭৮৯ নং খতিয়ানের ০.০১৭৮ শতাংশ জমি দেখলের চেষ্টা করে। উক্ত বিষয়টি নিয়ে টাংগাইল আদালতে জমির মালিক মো: বাদল হোসেন একটি মামলা করেন। মামলা থাকা অবস্থায় আদালত উভয় পক্ষকে পর্বতী নির্দেশনা না দেওয়ার আগে উক্ত জমির কোন প্রকার শ্রেণী বা অন্য কোন ভাবে ব্যবহার না করার নির্দেশনা দেন। আদালতের আদেশ অমান্য করে সকল বিবাদীগণ জমিনে অনধিকার প্রবেশ করার চেষ্টা করে। এমন সময় অভিযোগ কারি বাদল হোসেন বিষয়টি ধনবাড়ী থানায় লিখিত ভাবে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনার স্থল পরির্দশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা প্রদান করেন। অভিযোগ কারি বাদল হোসেন সাংবাদিকদের জানান উক্ত জমি আমি ক্রয় সূত্রে মালিক হওয়ার পর জমির খারিজ খাজনা ও দখল বুঝে নিয়ে জমি দখল করে আসছি। এমন সময় প্রতিপক্ষ আমাকে সহ আমার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। ঘটনার প্রতিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারটি। এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে না পাওয়ার কারনে তাদের বক্তব্য দেওয়া যায়নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.