- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
শীতের সকালে বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে বর্ণাঢ্য নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। মহিলা ও পুরুষ মিলে মোট ১৯ টি দল অংশ নেয় নৌকা বাইচে।
শনিবার সকালে শহরের উজানীপাড়া সাঙ্গু নদীর ঘাটে প্রধান অতিথি থেকে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই বেলুন উড়িয়ে ক্রীড়া মেলার উদ্বোধন করেন। এ সময় তার সাথে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, বান্দরবান জেলা পরিষদের সদস্যসহ ক্রীড়া মোদি ও অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দূর্গা মন্দির, দ্বিতীয় স্থান অধিকার করে কালাঘাটা হরি মন্দির ও তৃতীয় স্থান অধিকার করে মারমা বাজার দল। মহিলা দলে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার দল, দ্বিতীয় স্থান অধিকার করেন। সম্প্রীতির বান্দরবান দল ও তৃতীয় স্থান অধিকার করে নারী উন্নয়ন দল। নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আনন্দমুখর হয়ে উঠে সাঙ্গু নদীর পাড়। দূর-দূরান্ত থেকে ছুটে আসে নারী পুরুষ নদীতে নৌকা বাইচ দেখতে।
মূলত বিলুপ্ত প্রায় পাহাড়ের গ্রামীণ খেলাধুলাকে টিকিয়ে রাখা সেই সাথে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে তুলতেই সম্মিলিত ক্রীড়া পরিষদের এই আয়োজন। সপ্তাহ ব্যাপী আয়োজিত এই ক্রীড়া মেলায় থাকছে ফুটবল হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা ও পাহাড়ের ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশে আরোহন।
বান্দরবানে এই ক্রীড়া মেলার আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.