সেন্টমার্টিনে ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট এলাকা থেকে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে কোস্টগার্ড সদস্যরা জানতে পারেন টেকনাফ থানার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাটের সামনের এলাকায় সমুদ্র পথে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে।
এরপর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা ব্যাগসহ একজনকে আটক করে।

এসময় ব্যাগটি তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.