- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি মাসে ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার চাঁদপুর বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত সদরদপ্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তা করব।’
এ সময় তিনি সাম্প্রদায়িক সহিংসতার কথা উল্লেখ করে বলেন, ‘অশুভ শক্তি যতই সঙ্ঘবদ্ধ হোক না কেন আমরা একজোট থাকলে কখনোই তারা সফল হবে না। যেমন একাত্তরেও হতে পারেনি, তেমনি এখনো হতে পারবে না।’
পল্লী বিদ্যুতের নবনির্মিত সদরদপ্তরের উদ্বোধনে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.