- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম. আব্দুর রাজ্জাক
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে টাংগাইলের মহাদ্দীস জামিয়া জামিমস আরাবিয়া ধনবাড়ী বাজার মাদ্রসা/ মসজিদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সুস্নুলিরা। (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ধনবাড়ী কলেজ মাঠ হয়ে ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক দিয়ে মিছিল শেষে ধনবাড়ী তেতুলতলা আসিয়া হাসান আলী মহিলা কলেজ মোড়ে প্রায় ১ হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আয়োজকদের মহাদ্দীস জামিয়া জামিমস আরাবিয়া ধনবাড়ী বাজার মাদ্রসা/ মসজিদের এর ইমাম ও খতিব মাওলানা মো: রশীদ আহম্মদ বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। মাওলানা মো:হাসান বলেন, প্রকাশ্যে রাসুল (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। সেই সঙ্গে ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’
মাওলানা আজহারুল ইসলাম বলেন, ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’
সমাবেশ থেকে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
এ সময় বক্তব্য রাখেন হাফেজ মওলানা মো: রশিদ আহমাদ ফরাজি, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি লুৎফর রহমান, কারী রবিউল ইসলাম রনি, মুফতি মুরশিদুল আলম, মওলানা আমিনুল ইসলাম, হাফেজ আবু সাইদ পাঠান, কারী মো: রুহুল আমিন, মাওলানা সৈয়দ ফরহাদ আলী, হাফেজ এস আর সাজিদুর রহমান বক্তব্য সকলেই কটুক্তিকারী নাস্তিকের দিষ্টান্ত মোলক বিচার কামনা করেন ও ফ্রান্স দেশের সকল পণ্য বয়কটের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন হাফেজ মওলানা মো: রশিদ আহমাদ ফরাজি, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি লুৎফর রহমান, কারী রবিউল ইসলাম রনি, মুফতি মুরশিদুল আলম, মওলানা আমিনুল ইসলাম, হাফেজ আবু সাইদ পাঠান, কারী মো: রুহুল আমিন, মাওলানা সৈয়দ ফরহাদ আলী, হাফেজ এস আর সাজিদুর রহমান বক্তব্য সকলেই কটুক্তিকারী নাস্তিকের দিষ্টান্ত মোলক বিচার কামনা করেন ও ফ্রান্স দেশের সকল পণ্য বয়কটের দাবি জানান।
তথ্যমতে, গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এ সম্পর্কে পুলিশ জানায়, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়েছিলেন। তার পর তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। সাড়ে পাঁচ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.