খাগড়াছড়ি রিছাং ঝর্ণায় এক স্কুল ছাত্রের মৃত্যু

মাসুদ রানা জয় খাগড়াছড়ি :

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন স্পট রিছাং ঝর্ণার বন্ধুদের সাথে ঘুরতে আসা মলাই জ্যোতি চাকমা(১৪) নামে এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার (৬সেপ্টেমম্বর) দুখাগড়াছড়ি রিছাং ঝর্ণায় এক স্কুল ছাত্রের মৃত্যুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।


সে খাগড়াছড়ির সুইস গেইট আনন্দ নগর এলাকায় মা ও বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতো। তার বাবা জগত বন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত। এ ঘটনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এসময় রিছাং ঝর্ণার উপর থেকে লাফ দিলে ঝর্ণার গভীরে পানিতে ডুবে মারা যায় সে।
খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.