টাংগাইলের গোপালপুরে নিক্মনকে হত্যা কারিদের গ্রেফতার

এস,এম আব্দুর রাজ্জাক
ঈর আগের রাতে টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন খুনের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীর ছবি।

এরা হল- গোপালপুরের হাদিরা ইউনিয়নের বন্দ আজগড়া গ্রামের মৃত শের আলীর ছেলে সুমন, বেতাল আজগড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সুজন ও আবদুল আজিজের ছেলে ফারুক।

পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকালে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুমের আদালতে সুমন খুনের দায় স্বীকার করেছে। ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি দু’জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

Comments are closed, but trackbacks and pingbacks are open.