- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস এম আব্দুর রাজ্জাক
৭১টিভির সম্প্রচার প্রকৌশলী ইউসুফ জামিলের মৃত দেহ উদ্ধার
একাত্তর টিভি সম্প্রচার প্রকৌশলী ইউসুফ জামিল বৃহস্পতিবার দুপুরে ঢাকার বেরাইদ বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ডুবুরির সহযোগিতায় ভোর ৬টায় ইউসুফের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
টাংগাইলের ধনবাড়ী পৌরসভার আমনগ্রাম নিবাসী কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম সাহেবের ছেলে ইউসুফ জামিল। সে ৫ বছর যাবত ৭১টিভিতে সম্প্রচার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলো।
আজ বাদ আসর তার নিজ গ্রামে জানাজা ও সমাহিত করা হবে বলে জানিয়েছেন ৭১টিভির সিনিয়র ম্যানেজার আব্দুর রউফ সংগ্রাম।
তার এই অকাল মৃত্যতে ৭১টিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
ইউসুফ জামিলের অকাল মৃত্যতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, ধনবাড়ী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.