- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পরেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ৬৪৫ জন।
গত এক দিনে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১৮ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস বিষয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬১ হাজার ৪২৯ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৮৯ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ১৩ হাজার ২১৩ জন। সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ৪০৪৬ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।
চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.