- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আন্তর্জাতিক ডেস্ক
সমুদ্রের গভীরে তেলাপোকার মতো দেখতে বড় একটি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারত মহাসাগরের গভীর থেকে এই প্রাণী ধরেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সমুদ্র বিজ্ঞানীরা।
প্রাণীটির রয়েছে ১৪ খানা পা, বিশাল দুই শুঁড়। বীভৎস মুখ আর বিকট আকার। গভীর, রহস্যময় সমুদ্রের অন্দরে যে আজব ও অচেনা প্রাণীরা বাস করে তাদের ধরতেই ১৪ দিনের অভিযানে নেমেছিলেন বিজ্ঞানীরা।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা উপকূলে শুরু হয়েছিল সেই অভিযান। গভীর সমুদ্রে বাস করে এমন ১২ হাজার প্রাণীকে খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা। তাদের মধ্যেই ছিল এই বিশাল তেলাপোকা।
তবে এটি সাধারণ তেলাপোকার মতো নয়। একই রকমের দেখতে হলেও পায়ের সংখ্যা ছয়ের বদলে চৌদ্দ। মুখের সামনে বিশাল দুই শুঁড়। কিছুটা সামুদ্রিক লবস্টারের সঙ্গে মিল আছে। এই প্রজাতির নাম রাখা হয়েছে ‘ব্যাথিনোমাস রাকসাসা’। ব্যাথিনোমাস গণের প্রাণীরা নতুন নয়। এই আরশোলা আসলে ব্যাথিনোমাসদেরই রাক্ষুসে প্রজাতি।
ব্যাথিনোমাসরা হলো সমুদ্রের ক্রাস্টাসিয়ান। ক্রাস্টাসিয়া বা ক্রাস্টাসীয় প্রাণীরা অমেরুদণ্ডী। সন্ধিপদ পর্বেরই অংশ। যেমন সামুদ্রিক লবস্টার, কাঁকড়া, শ্রিম্প ইত্যাদি। এদের শরীরে কাইটিন নির্মিত খোলস আছে। পায়ের সংখ্যা সবচেয়ে কম ছয়টি। বড় মাথা ও অনেকগুলো চোখ তথা পুঞ্জাক্ষী আছে। এদের কবচী প্রাণীও বলে।
ব্যাথিনোমাসরা হলো এই প্রাণীদেরই সুপার-জায়ান্ট। এমন ২০ প্রজাতির ব্যাথিনোমাসকে এখনও অবধি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রের একেবারে গভীরে এরা বসবাস করে। ভারত মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত মহাসাগরে এদের খুঁজে পাওয়া যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.