- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বিনোদন প্রতিবেদন
বলিউড সুপারস্টার সালমান খান এখন ব্যস্ত সময় পার করছেন আগামী ছবি ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে ।
সম্প্রতি এই ছবির এক তথ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন সালমান খান। জানা গেছে, ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার ক্লাইম্যাক্সে প্রচুর ভিএফএক্স’র ব্যবহার থাকবে। বাহুবলি ১ ও ২-তে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তি নাকি এ ছবিতেও ব্যবহার করা হবে।
অবাক হওয়ার মতো বিষয় হলো এ সিনেমার ২০ মিনিটের ভিএফএক্স ক্লাইম্যাক্স দৃশ্য শুটিং করার জন্য নাকি সাড়ে ৭ কোটি রুপি খরচ করছেন সালমান। এই অ্যাকশন দৃশ্যে একই ফ্রেমে দেখা যাবে সালমান খান এবং রণদীপকে। দৃশ্যটি ক্রোমা কিতে শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক প্রভুদেবা।
এ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি ।এছাড়া আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ,রণদীপ হুদা, গৌতম গুলাটি প্রমুখ।
২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.