কারোনা ভাইরাস: শাহজালাল বিমানবন্দরে বসল স্ক্যানার

নিজস্ব প্রতিবেদন

দেশের করোনা ভাইরাস ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে স্ক্যানার। গত ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চীন থেকে প্রতিদিন চারটি ফ্লাইটে প্রায় ৪ হাজার যাত্রীর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত তা শনাক্ত হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান।

এছাড়া বিমানবন্দরে চিকিৎসকদের একটি দলকেও সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখা হয়েছে। কারোনা ভাইরাস শনাক্ত হলেও পরবর্তী করণীয় হিসেবে কুর্মিটোলা হাসপাতালে একটি বিশেষ কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

বিশ্বের দেশে দেশে উহান নগরী থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই বাংলাদেশেও নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

দেশের বাইরে থেকে যারাই আসবেন বিমানববন্দরে তাদের থার্মাল স্ক্যানার অতিক্রম করে ইমিগ্রেশনের ভেতরে আসতে হবে। কারোনা শরীরের তাপমাত্রা ১শ’ ডিগ্রির বেশি হলেই মনিটরে লাল সংকেত দেখাবে। অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি শব্দ করে জানিয়ে দেবে স্ক্যানার, জানান সহকারী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। তিনটি স্ক্যানার বসানোর পাশাপাশি, রাখা হয়েছে রোগ সংক্রামণ কেন্দ্র।

Comments are closed, but trackbacks and pingbacks are open.