Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরের কদিম চিলান ইউনিয়নের গোধড়া গ্রামের মৃত তহিরুদ্দিনের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান(৪৭) তার নিজের আমের বাগান নষ্ট করে পুকুর খনন করছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে সরজমিনে গেলে দেখা যায় প্রায় ২০ টি পরিপূর্ণ আমের গাছ নষ্ট করে পুকুর খনন করছে। তিনি শুধু বাগান নষ্ট করে পুকুর খনন ই করছেনা , রাস্তাও নষ্ট করে জন জীবন অতিষ্ঠ করে তুলছেন । মাটির গাড়ি চলাচলের জন্য এলাকার কোমলমতি শিশুদের স্কুলে পাঠাতে নিরাপত্তাহীনতায় বকছে অভিভাবকরা। এলাকাবাসী অভিযোগ করে বলেন- রাস্তায় মাটির গাড়ি চলাচল করায় অনেক ধুলা তৈরী হচ্ছে। পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, সেই রাস্তা দিয়ে চলাফেরা করা অনেক কঠিন হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর মধ্যে একজন বলেন- তিনি প্রভাবশালী এবং বৃত্তশালী বলে, ভয়ে কেউ তাকে কিছু বলে না। এমন কি তার আরচন খারাপ বলে কয়েকটি মামলা পর্যন্ত হয়েছে তার নামে। ইতিপূর্বে একটা ইসলামী জালসার গেট পুড়ানো এবং একটি হত্যা মাললা হয়, বিচারের নামে একজনকে মারধর করলে সেই ব্যক্তি মারা যায়, সেই দায় থেকে বাঁচার জন্য মৃত ব্যক্তির মুখে বিষ দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সাবেক ইউপি চেয়ারম্যান মিজান এর এমন আচরনের কারনে ভয়ে তার কোনো অন্যায়ের প্রতিবাদ কেউ করেনা। এছাড়াও তিনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাইওয়ে রাস্তায় মাটির গাড়ি নিয়ে যাচ্ছে ইটের ভাটাতে মাটি বিক্রীর উদ্দেশ্যে।
এবিষয়ে মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন – বাগানটি আমার, আমি নিজেই পুকুর কাটছি এবং সকলকে ম্যানেজ করে কাটছি।
এবিষয়ে লালপুর থানা ওসি সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি জানান- মেশিন ব্যবহার করে মাটি কাটলে সেটা আমরা নজর দারি করতে পারি, কিন্তু শ্রমিক দিয়ে কাটালে সেটা আমাদের নজরদারীর মধ্যে রাখার কোনো নিয়ম নেই।
এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকতা উম্মুল বানিন দ্যুতি কে অবগত করলে তিনি বলেন- যিনি কাটছেন তার তথ্য পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুদ রানা সোহেল

Comments are closed, but trackbacks and pingbacks are open.