- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিউজ ডেস্ক:
দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কে আছেন বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর এবং ফটো সাংবাদিক রোহান শ্রেষ্ঠ। এবার নাকি তাদের প্রেমের সম্পর্ক পরিণতির দিকে এগোচ্ছে।
বলিউড সূত্রে খবর, ‘বাঘি থ্রি’র শুটিংয়ে সম্প্রতি সার্বিয়া গেছেন শ্রদ্ধা। এই ছবিতে তার নায়ক টাইগার শ্রফ। প্রেমিকার সঙ্গে সময় কাটাতে সেখানে পৌঁছে গেছেন রোহানও।
যদিও সাংবাদিকদের নজর এড়াতে আলাদা দিনে আলাদা ফ্লাইটে সার্বিয়ায় পৌঁছেছিলেন শ্রদ্ধা ও রোহান। এখনও বরফে ঢাকা দেশটিতেই রয়েছেন তারা দুজনে।
শ্রদ্ধা বা রোহানের বন্ধুমহল তাদের সম্পর্কের ভবিষ্যত নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। শ্রদ্ধার পরিবার রক্ষণশীল। ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্কের সময়েও প্রধান আপত্তি এসেছিল অভিনেত্রীর পরিবার থেকে।
তবে শ্রদ্ধার ক্ষেত্রে নাকি পরিবারের সম্মতি পেয়ে গেছেন রোহান। তাইতো প্রেমিকার জন্য ছুটে গেছেন সার্বিয়ায়। সেখানে ‘বাঘি থ্রি’র ৪৫ দিনের শুটিং শিডিউলে শ্রদ্ধাকে কাছে পাওয়ার যথেষ্ট সময় পাবেন রোহান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.