বরযাত্রীর বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০
বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় বরের পরিবারের সাতজনসহ ৯ জনের মৃত্যু
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন বরযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আটজন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে গুরুতর চারজনকে ঢামেকে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.