- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হাফিজুর রহমান.
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরনবী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার জাগিরাচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। নুরনবী ওই এলাকার খোকা মন্ডলের ছেলে।
মৃত নূরনবীর প্রতিবেশী ধনবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুন্নাফ হোসেন জানান, নুরনবী নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
