- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হাফিজুর রহমান.
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত ফারুক আহমেদের ভাই ও বর্তমান দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাভু, ইউপি সদস্য শাহজাহান সাজু, মো. নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত সাড়ের পাঁচ বছর আগে ফারুক আহমেদকে টাঙ্গাইল শহরের বটতলা কাচা বাজারের দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তার পর থেকে একাধিকবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্বারকলিপি প্রদান করা হয়েছে। তার পরও প্রধান আসামীরা ধরা ছোয়ার বাইরে। অনতি বিলম্বে আসামী ফাঁসি দাবি করছি। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
