- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে বাঁশকাঁটার সময় বিদ্যুতের সরবরাহ লাইনের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পাঁচনম্বর কাটাবাড়ী গ্রামে।
জানাগেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাটাবাড়ী ইউপি’র পাঁচনম্বর গ্রামের মৃত ছলিম উদ্দিন মুন্সির পুত্র জহর আলী (৬০) বাড়ীর কাজের জন্য পাশর্^বর্তী বাঁশঝাড়ে বাঁশ কাটার সময় বাঁশটি পার্শ্বে বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে র্স্পশ হলে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে গ্রামবাসীরা তার লাশ উদ্ধার করে।
