- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গোধড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকার ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় উক্ত বিতরনী অনুষ্ঠানে গোধড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি আকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব আনিসুর রহমান, সাবেক জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সত্যেন্দ্রনাথ রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোধড়া সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি তানভির আহম্মেদ।