- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেন
মো:আজিজুল হুদা চৌধুরী সুমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মো:আজিজুল হুদা চৌধুরী সুমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদ মানে আনন্দের বন্যা, খুশির জোয়ার। প্রতিবছর মাসব্যাপী সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন উল্লেখ করে মো:আজিজুল হুদা চৌধুরী সুমন বলেন, এ দিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
ঈদের আনন্দ বিরাজমান হউক প্রত্যেক ঘরে ঘরে এবং ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক এ প্রত্যাশা করে মো:আজিজুল হুদা চৌধুরী সুমন সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর পবিত্র ঈদুল ফিতর কামনা করেন।
