- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাল উদ্দিন আলাল হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।
রোববার সকাল থেকে তাঁর ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে প্রায় ২হাজার শাড়ী, লুঙ্গি সহ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই স্কুলে প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ব্যবসায়ী হারাধন সরকার, আজহারুল ইসলাম আরিফ প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রমুখ। ব্যবসায়ী আলাল বলেন, মহান আল্লাহ পাক আমায় সম্পদ দিয়েছেন, আমি মহা-আনন্দে ঈদ করবো আর আমার পৌরবাসী না খেয়ে থাকবে এ রকম ঈদ আমি চাইনা। দান বড় কথা নয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার পৌরবাসীর সাথে মিলেমিশে একসাথে ঈদ করতে চাই।
