- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রবিউল কবির মনু গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো’র বিদ্যুতের সরবরাহ লাইনের তারে জড়িয়ে ৩ সন্তানের জননী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে।
জানাগেছে, বাঁশের খুঁটি ও খোলা তারের মাধ্যমে গ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহের লাইন থাকায় শুক্রবার রাতে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে বাঁশের খুঁটি ভেঙ্গে গিয়ে সরবরাহ লাইনের তার ঝুলে পড়ে। এ অবস্থায় শনিবার সকালে ঐ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ময়না বেগম (৩৬) ঝুলেপড়া খোলা বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় তারে জরিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ময়না বেগমের লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
