- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে আলমপুর ইউনিয়নের সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর কামার পাড়া গ্রামের মৃত নমি উদ্দিন মন্ডলের ছেলে আনারুল মন্ডল ও সাহাবুদ্দিন মন্ডল তার বাড়ির রাস্তার পাশের ইউক্যালিপটাস প্রায় দশটি গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
সাহাবুদ্দিন মন্ডল বলেন, আমি বাড়ির কাজ করার জন্য গাছ গুলো কেটেছি, কামার পুকুর ছ’মিলে পাঠিয়েছি। অনুমতির কথা জানতে চাইলে বলেন আমার নিজের জমির গাছ আমি কেটেছি কাকে বলবো কার কাছে অনুমতি নিব।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার ঘটনাটি জেনেছি। স্থানীয় ভাবে সবুজ চেয়ারম্যানকে ম্যানেজ করেই এরকম ঘটনা এর আগেও করেছে।
শ্যামগঞ্জ ভুমি অফিসের তহশীলদার খায়রুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি আজ অফিস বন্ধ থাকায় কোন ব্যবস্থা নিতে পারি নাই। তবে শুনেছি এর আগেও ওই সাহাবুদ্দিন মন্ডল ভোরে রাস্তার গাছ কেটেছে।
