- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএস সি পরীক্ষা চলাকালিন সময়ে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন মন্থনা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শামিম হোসেন রোল নম্বর (৬১৬৯৭১), একই বিদ্যালয়ের পরীক্ষার্থী নুর হোসেন রোল নম্বও (৩৮৪২৬৬), ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাহদী হাসান রোল নম্বও ( ৬১৬৮৯৬), বেগম খালেদা জিয়া স্কুল এ্যান্ড কলেজের সৌরভ আলী রোল নম্বর (৩৮৪২৫৮), কালিকাপার স্কুল এ্যান্ড কলেজের রফিকুল ইসলাম রোল নম্বর (৩৮৪২২১), কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাইদুল ইসলাম রোল নম্বর (৩৮৪২১২)। কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে বহিস্কার করেন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এসএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।