সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের কর্মীদের হুমকি ও নির্বাচনী কার্যালয় ভাড়া নিতে বাধার অভিযোগ
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি’র প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম এর সর্মথকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া এবং তাদের নির্বাচনী কার্যালয় ভাড়া নিতে ঘর মালিককে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতপোয়া মণ্ডল মোড় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ীর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া, হুমকি প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং নির্বাচনী কার্যালয় ভাড়া নিতে ঘর মালিককে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত ও প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়াও একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
এডভোকেট আব্দুল আওয়াল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা জরুরি। একই সঙ্গে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.