- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বাজার বালুর মাঠে ড্যাব জেলা শাখা ও জেলা বিএনপির সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।
এতে ড্যাব জামালপুর জেলা শাখার সমন্বয়ক এবং নাক, কান, গলা ও হেড-নেক বিশেষজ্ঞ সার্জন ডা. মো. কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মোট ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এদের মধ্যে ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, দন্ত, চর্ম ও যৌন, নাক-কান-গলা, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, চক্ষু, শিশু ও গাইনি বিশেষজ্ঞরা। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদল সভাপতি আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদল সভাপতি লিটন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, “বিনামূল্যে চিকিৎসা আমাদের জন্য আশীর্বাদ। গরিব মানুষের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো খুবই কষ্টকর। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে আমরা উপকৃত হব।”
আয়োজক কমিটির সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.