- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মীর আলেয়া পারভীন ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইলে গাছের গুঁড়ি ফেলে ১০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল লুট করে নিয়ে যায় চালকদের সর্বস্ব। শুধু লুট করেই ক্ষান্ত হয়নি। চালকদের করা হয় মারধর ভাঙচুর করা হয় যানবাহন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ল্যাংড়াবাজার (ফকিরচালা) এলাকায় ঘটে এ ঘটনা। পরে এলাকাবাসি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। যানবাহনের মধ্যে ছিল ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল।
সড়কে পড়ে আছে গাড়ি ভাঙচুরের কাচের টুকরো। পাশেই আস্ত গাছের গুঁড়ি। এই গাছ ফেলেই অবরোধ করা হয় সড়ক। পরে চালকদের মারধর করে মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নেয় ডাকাতরা।
১০ চাকার বড় ট্রাক নিয়ে ডাকাতির কবলে পড়েন চালক মিন্টু মিয়া (৩৫)। তিনি জানান, অনেকগুলো গাড়ির সারি দেখে গাড়ির গ্লাস নামিয়ে জানতে চান এখানে কি হয়েছে। এরই মধ্যে ডাকাত দলের একজন এসে তাকে বলে, এখানে কি হচ্ছে তুই বুঝছ না? যা আছে বের কর। না দিতে চাইলে রামদায়ের উল্টো পিঠ দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয়। পরে তার কাছে থেকে নগদ ২০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে ডাকাতির ঘটনায় যারা ছিল তাদের বয়স খুবই কম। একটি বাটন মোবাইল, কয়েকটি স্মার্টফোন এবং কিছু টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায় এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.