টাংগাইলের ধনবাড়ীতে কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন

এস.এম.আব্দুর রাজ্জাক:

টাংগাইলের ধনবাড়ীতে কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন । মঙ্গলবার বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । ইটভাটা প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি সায়েম ইমরান আদালত পরিচালনা করে বংশাই ব্রিকস এবং সততা ব্রিকস নামীয় ২টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারা অনুযায়ী ১,৫০,০০০ টাকা জরিমানা করা আদায় করেন।

এ সময় পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি সায়েম ইমরান জানান, নিষিদ্ধ ড্রাম চিমনি, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.