- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম.আব্দুর রাজ্জাক:
টাংগাইলের ধনবাড়ীতে কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন । মঙ্গলবার বিভিন্ন ইট ভাটয় মোবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । ইটভাটা প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি সায়েম ইমরান আদালত পরিচালনা করে বংশাই ব্রিকস এবং সততা ব্রিকস নামীয় ২টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি সায়েম ইমরান জানান, নিষিদ্ধ ড্রাম চিমনি, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হবে।
আজ ০৫/০২/২০২৫ তারিখ বুধবার ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান চালানো হয়।
এই সময় একতা ব্রিকস, নবাব ব্রিকস এবং সোনালী ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.