সরিষাবাড়ী যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শেষ

স্টাফ রিপোটার :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে শ্রমিক কর্মচারী ইউনিয়ন( সিবিএ) নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শেষ হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে তারাকান্দি জেএফসিএল এ্যামপ্লয়ীজ ক্লাব নির্বাচন কমিশনারের কার্যালয় হতে এ বিএনপি সর্মথিত শুধুমাত্র একটি মাত্র প্যানেল এ মনোনয়ন পত্র ক্রয় করেছে অন্য কোন দল বা ব্যাক্তি মনোনয়নপত্র ক্রয় করেননি।
নির্বাচন কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে, তারাকান্দি যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে শ্রমিক কর্মচারী ইউনিয়ন( সিবিএ) নির্বাচন-২০২৪ইং অনুষ্ঠানের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার গঠন করেছে কতৃপক্ষ। এ লক্ষে নির্বাচনে অংশ গ্রহনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান আদম শ্রমিক দলের পক্ষ থেকে ২৩ টি পদের জন্য মনোনয়ন পত্র ক্রয় করেছেন। গতকাল নির্বাচন কমিশনার আবু সাইদ (মাষ্টার অপারেটর) এর কাছ থেকে এ মনোনয়ন পত্র ক্রয় করেছেন। মনোনয়ন বিক্রির শেষ দিন ছিল- গতকাল ১১ ডিসেম্বর, মনোনয়ন জমার তারিখ-১৫ ডিসেম্বর, যাচাই বাছাই- ১৭ ডিসেম্বর, প্রার্থীদের চুডান্ত তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠান ২৯ ডিসেম্বর ধার্য করেন নির্বাচন কমিশনার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.