জামালপুরে তামাক মুক্ত দিবস পালিত

  জামালপুর প্রতিনিধি
– বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল দশটার দিকে শহরের পিটিআই মোড় সংলগ্ন বেসরকারি সংস্থা এসপিকে মিটিং হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন,বাংলাদেশ মানবতা ফোরামের সভাপতি এইচ এম মজনু মোল্লা। সম্মেলনে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মুহাম্মদ এনামুল হকের পরিচালনায় বক্তব্য দেন,জামালপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান খান,শিক্ষাবিদ মো.আমির উদ্দিন ও সাহিত্যিক মশিউল আলম প্রমুখ। বক্তারা,দেশ ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইনলঙ্গন ও তামাক কোম্পানি বেপরোয়া বিঞ্জাপণ বন্ধের লক্ষে কথা বলেন। এ ছাড়া তামাক নিয়ন্ত্রণে সবাই কে এক হয়ে কাজ করার আহবান বক্তারা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.