- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌর মেয়র মোঃ মনির উদ্দিন মনির কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সহ সভাপতি মোঃ মনির উদ্দিন মনির।
এ সময় মেয়র মনির উদ্দিন বলেন – একজন মেয়র সৎ হলে তার দ্বারা অনেক কাজ করা সম্ভব,পুরো পৌরসভার রূপকে বদলে দেয়া সম্ভব। সরিষাবাড়ী পৌরসভা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নানামুখী সমস্যা জর্জরিত ছিল। কর্মকর্তা-কর্মচারীদের ২৬ মাসের বেতন বকেয়া ছিল, আমি এসে ২২ মাসে তা পরিশোধ করেছি। আরামনগর বাজার, শিমলা বাজার, বাউসী, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ সহ পৌর এলাকার অনেক কাজ আজ বাস্তবায়ন হয়েছে।
সকলের সহযোগীতা থাকলে পৌরসভার আরও এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শামসুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সামজিদা পারভীন আঞ্জু, পৌর- কাউন্সিলর মোহাম্মদ আলী, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য মাহতাব আনোয়ার, শাহীন মিয়া, শফিকুল ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.